নলকূপ খননের স্থান থেকে বের হওয়া গ্যাসে দাউদাউ আগুন, ঘটনাস্থলে বাপেক্সের বিশেষজ্ঞ দল
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৪টার দিকে ইনানীর ছোটখাল সংলগ্ন সিকদারবাজার এলাকার একটি বাড়ির আঙিনায় আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টার পর আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। আগুনের শিখা দেখতে মেরিন ড্রাইভ ও ছোট ব্রিজ এলাকায় ভিড় করেন উৎসুক মানুষ।
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৪:৩